1476 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الصَّلَوَاتُ لِمَوَاقِيتِهَا»، قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ»، قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «ثُمَّ الْجِهَادُ»، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي. [4: 8]
رقم طبعة با وزير = (1474)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, “হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়?” জবাবে তিনি বলেন, “সময়মতো সালাত আদায় করা।” আমি বললাম, “তারপর কোনটি?” জবাবে তিনি বলেন, “তারপর পিতামাতার সাথে সদাচারণ করা।” আমি বললাম, “তারপর কী?” জবাবে বলেন, “তারপর জিহাদ করা।” রাবী বলেন, “যদি আমি তাকে আরো বেশি জিজ্ঞেস করতাম, তবে তিনি আরো উত্তর দিতেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ১/৪২১; তাহাবী, মুশকিলুল আসার: ৩/২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪৭৪)

সহীহ ইবনু হিব্বান (1476)