1462 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى الْقَطَّانُ، حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ النَّهْدِيُّ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَادَى فِيهِمْ يَوْمَ انْصَرَفَ عَنْهُمُ الْأَحْزَابُ: «أَلَا لَا يُصَلِّيَنَّ أَحَدٌ الظُّهْر َ إِلَّا [ص:321] فِي بَنِي قُرَيْظَةَ»، فَأَبْطَأَ نَاسٌ، فَتَخَوَّفُوا فَوْتَ وَقْتِ الصَّلَاةِ فَصَلُّوا، وَقَالَ آخَرُونَ: لَا نُصَلِّي إِلَّا حَيْثُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنْ فَاتَ الْوَقْتُ، فَمَا عَنَّفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاحِدًا مِنَ الْفَرِيقَيْنِ. [3: 25]
رقم طبعة با وزير = (1460) [ص:322] قَالَ أَبُو حَاتِمٍ: «لَوْ كَانَ تَأْخِيرُ الْمَرْءِ لِلصَّلَاةِ عَنْ وَقْتِهَا إِلَى أَنْ يَدْخُلَ وَقْتُ الصَّلَاةِ الْأُخْرَى يَلْزَمُهُ بِذَلِكَ اسْمُ الْكُفْرِ، لَمَّا أَمَرَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّتَهُ بِالشَّيْءِ الَّذِي يَكْفُرُونَ بِفِعْلِهِ، وَلَعَنَّفَ فَاعِلَ ذَلِكَ، فَلَمَّا لَمْ يُعَنِّفْ فَاعِلَهُ دَلَّ ذَلِكَ عَلَى أَنَّهُ لَمْ يَكْفُرْ كُفْرًا يُشْبِهُ الِارْتِدَادِ».تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فقه السيرة» (311): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.
আব্দুল্লাহ বিন ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আহযাব যু্দ্ধের দিন যখন কাফিরদের সম্মিলিত বাহিনী চলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের মাঝে ঘোষনা দেন, “জেনে রাখুন, কেউ যেন বানী কুরাইযা মহল্লা ছাড়া যোহরের সালাত আদায় না করেন।” অতঃপর কিছু লোক যোহরের সালাত আদায়ে বিলম্ব করেন। অতঃপর তাঁরা সালাতের সময় শেষ হয়ে যাওয়ার আশংকা করেন ফলে তাঁরা সালাত আদায় করে নেন। বাকী লোকজন বললেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে যেখানে সালাত আদায় করতে বলেছেন, আমরা সেখানে গিয়েই সালাত আদায় করবো, যদিও এতে সালাতের সময় শেষ হয়ে যায়।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই দলের কাউকেই তিরস্কার করেননি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যদি পরের সালাতের ওয়াক্ত আসা পর্যন্ত সালাত বিলম্ব করাতে তার উপর কুফরি নাম অবধারিত হতো, তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের এমন কাজের নির্দেশ দিতেন না, যা সম্পাদনকারী কাফের হয়ে যাবে এবং তিনি অবশ্যই কাজ সম্পাদন কারীকে তিরস্কার করতেন। কাজেই যখন তিনি তিরস্কার করেননি, সুতরাং এমন কাজ সম্পাদনকারী মুরতাদ হওয়ার মতো কুফর সম্পাদনকারী হবেন না।”







[1] সহীহ আল বুখারী: ৯৪৬; সহীহ মুসলিম: ১৭৭০; বাগাবী: ৩৭৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস সীরাহ: ৩১১)

সহীহ ইবনু হিব্বান (1462)