1447 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عِمْرَانَ الْجُرْجَانِيُّ، بِحَلَبَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ قَيْسٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ كَمِ افْتَرَضَ اللَّهُ عَلَى عِبَادِهِ مِنَ الصَّلَاةِ؟ قَالَ: «خَمْسُ صَلَوَاتٍ»، قَالَ: هَلْ قَبْلَهُنَّ أَوْ بَعْدَهُنَّ شَيْءٌ؟ قَالَ: «افْتَرَضَ اللَّهُ عَلَى عِبَادِهِ خَمْسَ صَلَوَاتٍ» فَقَالَ: هَلْ قَبْلَهُنَّ أَوْ بَعْدَهُنَّ شَيْءٌ؟ قَالَ: «افْتَرَضَ اللَّهُ عَلَى عِبَادِهِ خَمْسَ صَلَوَاتٍ»، قَالَ: فَحَلَفَ الرَّجُلُ بِاللَّهِ لَا يَزِيدُ عَلَيْهِنَّ، وَلَا يَنْقُصُ مِنْهُنَّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ صَدَقَ دَخَلَ الْجَنَّةَ». [1: 21]
رقم طبعة با وزير = (1444) [ص:296] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «سَمِعَ هَذَا الْخَبَرَ أَنَسٌ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَمِعَ الْقِصَّةَ بِطُولِهَا عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ، وَسَمِعَ بَعْضَ الْقِصَّةِ عَنْ أَبِي ذَرٍّ، فَالطُّرُقُ الثَّلَاثُ كُلُّهَا صِحَاحٌ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2794). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি বললেন, “আল্লাহ তাঁর বান্দাদের উপর কত ওয়াক্ত সালাত ফরয করেছেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “পাঁচ ওয়াক্ত সালাত।” সেই ব্যক্তি আবার বললেন, “এর আগে বা পরে আরো কিছু ফরয আছে কি?” জবাবে তিনি বলেন, “আল্লাহ তাঁর বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন।” সেই ব্যক্তি আবার বললেন, “এর আগে বা পরে আরো কিছু ফরয আছে কি?” জবাবে তিনি বলেন, “আল্লাহ তাঁর বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন।” রাবী বলেন, “অতঃপর সেই ব্যক্তি আল্লাহর নামে শপথ করে বললেন যে, সে এর চেয়ে বেশি করবে না, কমও করবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি সে সত্য বলে থাকে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসটি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছেন, তিনি এই ব্যাপারে দীর্ঘ ঘটনা শ্রবণ করেছেন মালিক বিন সা‘সা‘ থেকে এবং ঘটনাটির অংশ বিশেষ শ্রবণ করেছেন আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে। আর তিনটি সানাদই সহীহ।”







[1] মুসনাদ আহমাদ: ৩/২৬৭; নাসাঈ: ১/২২৮-২২৯; সহীহ মুসলিম: ১২; তিরমিযী: ৬১৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৯৪)

সহীহ ইবনু হিব্বান (1447)