1401 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ عَ مِّهِ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدًا فِي الْمَسْجِدِ، إِذْ دَخَلَ أَعْرَابِيٌّ، فَقَعَدَ يَبُولُ، فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَهْ مَهْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُزْرِمُوهُ»، ثُمَّ دَعَاهُ، فَقَالَ: «إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنَ الْقَذَرِ وَالْخَلَاءِ»، وَكَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هِيَ لِقِرَاءَةِ الْقُرْآنِ أَوْ ذِكْرِ اللَّهِ»، ثُمَّ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ. [5: 8]
رقم طبعة با وزير = (1398)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (171)، «صحيح أبي داود» (404 و 885): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، فإن عكرمة بن عمار - وإن خرج له مسلم - لا يرقى إلى رتبة الصحيح.

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মসজিদে বসে ছিলেন, এমন সময় একজন বেদুঈন ব্যক্তি মসজিদে প্রবেশ করে তারপর দাঁড়িয়ে পেশাব করে। তখন সাহাবীগণ তাকে বলেন,“থামো, থামো!” আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তাকে বাধা দিয়ো না।” তারপর তিনি তাকে ডেকে নেন এবং বলেন, “নিশ্চয়ই এই মসজিদগুলো পেশাব-পায়খানা ও নোংরা কাজের উপযুক্ত নয়।” রাবী বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকমই কথা বলেছেন। তিনি আরো বলেছেন, “নিশ্চয়ই এই মসজিদগুলো কুরআন পাঠ বা আল্লাহকে স্মরণ করার জন্য নির্মিত হয়েছে।” তারপর তিনি এক বালতি পানি আনতে বলেন এবং পেশাব করার জায়গায় তা ঢেলে দেন।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৫০০; আবূ আওয়ানা:১/২১৪; আহমাদ: ৩/১৯১; সহীহ মুসলিম: ২৮৫; সুনান বাইহাকী: ২/৪১২; সহীহ ইবনু খুযাইমাহ: ২৯৩; সহীহ আল বুখারী: ২১৯; মুসান্নাফ আব্দুর রাযযাক; ১৬৬০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৯৩; নাসাঈ: ১/৪৭; তিরমিযী: ১৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০৪।)

সহীহ ইবনু হিব্বান (1401)