1400 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ أَعْرَابِيًّا بَالَ فِي الْمَسْجِدِ، فَثَارَ إِلَيْهِ أُنَاسٌ لِيَقَعُوا بِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهُ وَأَهْرِيقُوا عَلَى بَوْلِهِ دَلْوًا مِنْ مَاءٍ، أَوْ سَجْلًا مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ». [5: 8]
رقم طبعة با وزير = (1397)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (406): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন বেদুঈন ব্যক্তি মসজিদে পেশাব করে, অতঃপর লোকজন তাকে পাকড়াও করার জন্য তার দিকে লাফিয়ে যায়, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাঁকে ছেড়ে দাও, এবং তার পেশাব করার জায়গায় এক বালতি পানি ঢেলে দাও। কেননা তোমরা সহজতা আরোপ করার জন্য প্ররিত হয়েছো; কঠোরতা আরোপ করার জন্য তোমাদের প্রেরণ করা হয়নি।”[1]







[1] নাসাঈ: ১/৪৮; মুসনাদ আহমাদ: ২/২৮২; সুনান বাইহাকী: ২/৪২৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২৯৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৩; হুমাইদী: ৯৩৮; আবূ দাঊদ: ৩৮০; ৩৮০; তিরমিযী: ১৪৭; ইবনুল জারুদ: ১৪১; বাগাবী, শারহুস ‍সু্ন্নাহ: ২৯১; সহীহ ইবনু খুযাইমাহ: ২৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০৬।)

সহীহ ইবনু হিব্বান (1400)