1396 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ جَدَّتِهَا أَسْمَاءَ، أَنَّ امْرَأَةً سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ دَمِ الْحَيْضِ، فَقَالَ: «حُتِّيهِ، ثُمَّ اقْرُصِيهِ بِالْمَاءِ، ثُمَّ رُشِّيهِ، وَصَلِّي فِيهِ». [1: 51]
رقم طبعة با وزير = (1393) [ص:242] قَالَ أَبُو حَاتِمٍ: «الْأَمْرُ بِالْحَتِّ وَالرَّشِ أَمْرَ نَدْبٍ لَا حَتْمٍ، وَالْأَمْرُ بِالْقَرْصِ بِالْمَاءِ مُقِرُّونَ بِشَرْطِهِ، وَهُوَ إِزَالَةُ الْعَيْنِ، فَإِزَالَةُ الْعَيْنِ فَرْضٌ، وَالْقَرْصُ بِالْمَاءِ نَفْلٌ إِذَا قَدَرَ عَلَى إِزَالَتِهِ بِغَيْرِ قَرْصٍ، وَالْأَمْرُ بِالصَّلَاةِ فِي ذَلِكَ الثَّوْبِ بَعْدَ غَسْلِهِ أَمْرُ إِبَاحَةٍ لَا حَتْمٍ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (387): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
আসমা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন নারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হায়েযের রক্ত সম্পর্কে জিজ্ঞেস করেন, অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি রক্ত খুঁচিয়ে তুলে ফেলবে, তারপর কাপড়টি পানি দিয়ে ঘষবে তারপর তাতে পানি ছিটা দিবে এবং তা পরিধান করে সালাত আদায় করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “খুঁচিয়ে রক্ত তুলে ফেলা, ও পানি ছিটা দেওয়ার নির্দেশটি উত্তমতামূলক; ফরয নির্দেশক নির্দেশ নয়। আর পানি দিয়ে ঘষার নির্দেশটি তার শর্তের সাথে যুক্ত, সেটি হলো নাপাকির স্বত্তাকে অপসারণ করা। কাজেই নাপাকির স্বত্তাকে অপসারণ করা ফরয। আর ঘষাটা অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে, যদি ঘষা ছাড়াই নাপাকির স্বত্তাকে অপসারণ করা সম্ভব হয়। আর ঐ কাপড়ে সালাত আদায় করার নির্দেশটি বৈধতা নির্দেশক নির্দেশ; এটি পতিপালন করা আবশ্যক নয়।”







[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২২; তিরমিযী: ১৩৮; সুনান বাইহাকী: ১/১৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/৭৯; সহীহ আল বুখারী: ৩০৭; সহীহ মুসলিম: ২৯১; আবূ দাঊদ: ৩৬১; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৯০; তাবারানী: ২৪/২৮৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২৭৫; আত তায়ালিসী: ১/৪২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২২৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৯৫; মুসনাদ আহমাদ: ৬/৩৪৫; নাসাঈ: ১/১৫৫; ইবনু মাজাহ: ৬২৯; আবূ আওয়ানা: ১/২০৬; দারেমী: ১/১৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৮৭।)

সহীহ ইবনু হিব্বান (1396)