1395 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ثَابِتٍ، عَنْ عَدِيِّ بْنِ دِينَارٍ، مَوْلَى أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ، فَقَالَ: «اغْسِلِيهِ بِالْمَاءِ وَالسِّدْرِ وَحُكِّيهِ بِضِلَعٍ». [1: 50]
رقم طبعة با وزير = (1392) [ص:241] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلِيهِ بِالْمَاءِ» أَمْرُ فَرْضٍ، وَذِكْرُ السِّدْرِ وَالْحَكِّ بِالضِّلَعِ أَمْرُ نَدْبٍ وَإِرْشَادٍتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (389). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وثابت: هو ابن هرمز الكوفي أبو المقدام الحداد، ثقة، وكذا شيخه عدي روى لهما أبو داود والنسائي وابن ماجه، وباقي رجال السند على شرطهما.
উম্মু কাইস বিনতু মিহসান রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস হায়েযের রক্ত সম্পর্কে, যা কাপড়ে লেগে যায়, জবাবে তিনি বলেন, “তুমি সেটাকে পানি ও বরই পাতা দিয়ে ধৌত করবে এবং হাড্ডি (বা এই জাতীয় কিছু) দিয়ে খুঁচিয়ে (রক্তের দাগ তুলে) নিবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তা ধৌত করবে” এই নির্দেশটি অবশ্য পালনীয় বা ফরয নির্দেশ। আর বরই পাতা ও হাড্ডি ব্যবহারের নির্দেশটি উত্তমতামূলক।”







[1] ইবনু মাজাহ: ৬২৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২৭৭; মুসনাদ আহমাদ: ৬/৩৫৫; আবূ দাঊদ: ৩৬৩; সুনান বাইহাকী: ২/৪০৭; নাসাঈ: ১/১৫৪-১৫৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৬২৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯৯০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৮৯।)

সহীহ ইবনু হিব্বান (1395)