1337 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا فَيَّاضُ بْنُ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ: بَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، فَقِيلَ لَهُ: أَتَفْعَلُ هَذَا؟ فَقَالَ: «وَمَا يَمْنَعُنِي وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ؟ » قَالَ إِبْرَاهِيمُ: «فَكَانَ يُعْجِبُهُمْ حَدِيثُ جَرِيرٍ، لِأَنَّ إِسْلَامَهُ كَانَ بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ». [4: 4]
رقم طبعة با وزير = (1334)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: فياض بن زهير: ذكره المؤلف في «الثقات» 9/ 11، فقال: فياض بن زهير من أهل نسا، يروي عن وكيع بن الجراح، وجعفر بن عون، حدثنا عنه محمد بن أحمد بن أبي عون وغيره من شيوخنا، مات بعد سنة خمسين ومئتين، وباقي رجال الإسناد على شرطهما.
হাম্মাম বিন হারিস বলেন, জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু পেশাব করে তারপর ওযূ করেছেন এবং মোজার উপর মাসেহ করেছেন। অতঃপর তাকে বলা হলো, “আপনি এরকম করেন?” জবাবে তিনি বলেন, “এরকম করতে আমাকে কিসে বাধা দিবে অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।” ইবরাহিম রহিমাহুল্লাহ বলেন, “জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসটি লোকদের কাছে খুবই চমকপ্রদ ছিল। কেননা তাঁর ইসলাম গ্রহণ সূরা আল মায়িদা অবতীর্ণ হওয়ার পর হয়েছিল।” [1]







[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৭; হুমাইদী: ৭৯৭; আত তায়ালিসী: ১/৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৬; মুসনাদ আহমাদ: ৪/৩৫৮; সহীহ আল বুখারী: ৩৮৭; সহীহ মুসলিম: ২৭২; নাসাঈ: ১/৮১; তিরমিযী: ৯৩; ইবনু মাজাহ: ৫৪৩; আবূ আওয়ানা: ১/২৫৪; দারাকুতনী: ১/১৯৩; তাবারানী আল কাবীর: ২৪৩১; আবূ দাঊদ: ১৪৫; সুনান বাইহাকী: ১/২৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৯৯/১৩৬।)

সহীহ ইবনু হিব্বান (1337)