1336 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ، يُحَدِّثُ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ النَّخَعِيِّ، قَالَ: رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ، بَالَ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ قَامَ فَصَلَّى، فَسُئِلَ عَنْ ذَلِكَ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ هَذَا». [1: 71] [ص:166] قَالَ إِبْرَاهِيمُ: «كَانَ هَذَا يُعْجِبُهُمْ، لِأَنَّ جَرِيرًا كَانَ فِي آخِرِ مَنْ أَسْلَمَ». [1: 71]
رقم طبعة با وزير = (1333)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر ما قبله.
হাম্মাম বিন হারিস বলেন, আমি জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি পেশাব করে তারপর ওযূ করেছেন এবং মোজার উপর মাসেহ করেছেন তারপর দাঁড়িয়ে সালাত আদায় করেছেন।” তারপর তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।” ইবরাহিম রহিমাহুল্লাহ বলেন, “এই ব্যাপারটি লোকদের কাছে খুবই চমকপ্রদ ছিল। কেননা জারীর বিন আব্দুল্লাহ যারা শেষ দিকে ইসলাম গ্রহণ করেছেন, তাদের অন্তর্ভূক্ত ছিলেন।” [1]







[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৭; হুমাইদী: ৭৯৭; আত তায়ালিসী: ১/৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৬; মুসনাদ আহমাদ: ৪/৩৫৮; সহীহ আল বুখারী: ৩৮৭; সহীহ মুসলিম: ২৭২; নাসাঈ: ১/৮১; তিরমিযী: ৯৩; ইবনু মাজাহ: ৫৪৩; আবূ আওয়ানা: ১/২৫৪; দারাকুতনী: ১/১৯৩; তাবারানী আল কাবীর: ২৪৩১; আবূ দাঊদ: ১৪৫; সুনান বাইহাকী: ১/২৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৯৯/১৩৬।)

সহীহ ইবনু হিব্বান (1336)