1272 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَغْلِقْ بَابَكَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا مُغْلَقًا، وَأَطْفِئْ مِصْبَاحَكَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَأَوْكِ سِقَاءَكَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَخَمِّرْ إِنَاءَكَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَلَوْ بِعُودٍ يُعْرَضُ عَلَيْهِ». [1: 95]
رقم طبعة با وزير = (1269)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» -أيضا-: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عطاء هو ابن أبي رباح.
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমার ঘরের দরজা বন্ধ করে দিবে এবং বিসমিল্লাহ বলবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। বাতি নিভিয়ে দিবে এবং আল্লাহর নাম স্মরণ করবে। তোমার পাত্রের মুখ বন্ধ করবে এবং বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহ বলে তোমার অন্যান্য পাত্রগুলো ঢেকে রাখবে, একটি কাষ্ঠখন্ড আড়াআড়ি দিয়ে হলেও।”[1]







[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৭৪৫; মুসনাদ আহমাদ: ৩/৩১৯; আবূ দাঊদ: ৩৭৩১; সহীহ আল বুখারী: ৩৩০৪; সহীহ মুসলিম: ২০১২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৫৮; তিরমিযী: ২৮৫৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ১২৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৮০।)

সহীহ ইবনু হিব্বান (1272)