1150 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ الْخَلِيلُ بِنَسَا، قَالَا: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ الْفَضْلِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ: «أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَزُّ مِنْ عَرْقٍ يَأْكُلُ، فَأَتَى الْمُؤَذِّنُ بِالصَّلَاةِ، فَأَلْقَى الْعَرْقَ وَالسِّكِّينَ مِنْ يَدِهِ وَلَمْ يَتَوَضَّأْ». [4: 19] قَالَ إِسْحَاقُ، عَنِ الْفَضْلِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، وَلَمْ يَذْكُرِ الضَّمْرِيَّ وَقَالَ: يَحْتَزُّ مِنْ عَرْقٍ فَأَتَاهُ الْإِذْنُ بِالصَّلَاةِ، وَقَالَ: مِنْ يَدِهِ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ
رقم طبعة با وزير = (1147)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1138). تنبيه!! رقم (1138) = (1141) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: الفضل بن عمرو، روى عنه اثنان، وأورده المؤلف في الثقات، وذكره البخاري وابن أبي حاتم، ولم يذكرا فيه جرحاً، فالحديث صحيح.
আমর বিন উমাইয়্যাহ থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি একটি মাংসল হাড় থেকে গোশত কেটে কেটে খাচ্ছিলেন। অতঃপর মুয়ায্যিন এসে তাঁকে সালাতের কথা জানালে তিনি হাত থেকে হাড্ডি ও চাকু রেখে দেন আর এসময় তিনি নতুন করে ওযূ করেননি।” ইসহাক রহিমাহুল্লাহ হাদীসটি ফাযল বিন আমর বিন উমাইয়্যাহ, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি এখানে যমরী শব্দ উল্লেখ করেননি। তিনি হাদীসে বলেন, “তিনি একটি মাংসল হাড় থেকে গোশত কেটে কেটে খাচ্ছিলেন। অতঃপর মুয়ায্যিন এসে তাঁকে সালাতের কথা জানান।” তিনি হাদীসে আরো বলেছেন, “হাত থেকে (হাড্ডি ও চাকু রেখে দেন) এবং সালাত আদায় করেন কিন্তু এসময় তিনি নতুন করে ওযূ করেননি।”[1]







[1] সহীহ মুসলিম: ৩৫৫; সুনান বাইহাকী: ১/১৫৪; মুসনাদ ইমাম শাফেঈ: ১/৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৪; হুমাইদী: ৮৯৮; আত তায়ালিসী: ১/৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৮; সহীহ বুখারী: ২৫৮; তিরমিযী: ১৮৩৬; দারেমী: ১/১৮৫; ইবনুল জারুদ : ২৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৮।)

সহীহ ইবনু হিব্বান (1150)