1129 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ نَضَرٍ الْخَلْقَانِيُّ بِمَرْوَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى قِدْرٍ، فَانْتَشَلَ مِنْهَا عَظْمًا فَأَكَلَهُ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [4: 1]
رقم طبعة با وزير = (1126) [ص:413] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُ ابْنِ عَبَّاسٍ: فَأَكَلَهُ، أَرَادَ بِهِ: اللَّحْمَ الَّذِي عَلَى الْعَظْمِ لَا الْعَظْمَ نَفْسَهُتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (184): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين غير داود بن أبي هند، فمن رجال مسلم، وعكرمة من رجال البخاري.
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এক হাড়ির পাশ দিয়ে অতিক্রম করেন অতঃপর তিনি সেখান থেকে একটি হাড্ডি উঠিয়ে নেন অতঃপর তিনি তা খান, তারপর তিনি সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য “অতঃপর তিনি তা খান” এর দ্বারা উদ্দেশ্য হলো হাড়ের উপর যে মাংস আছে, তা খান; খোদ হাড্ডি খাননি।”







[1] মুসনাদ আহমাদ: ১/২৫৪; সহীহ বুখারী: ৫৪০৫; তাবারানী: ১১৫০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; ইবনু জারুদ: ২২; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯; তাহাবী: ১/৬৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৭; আবূ দাউদ: ১৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)

সহীহ ইবনু হিব্বান (1129)