1128 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ الرَّازِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ: أَنُصَلِّي فِي أَعْطَانِ الْإِبِلِ؟، قَالَ: «لَا»، قِيلَ: أَنُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ؟، قَالَ: «نَعَمْ»، قِيلَ: أَنَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ؟، قَالَ: «نَعَمْ»، قِيلَ: أَنَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ؟، قَالَ: «لَا». [1: 110]
رقم طبعة با وزير = (1125) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي سُؤَالِ السَّائِلِ عَنِ الْوُضُوءِ [ص:411] مِنْ لُحُومِ الْإِبِلِ، وَعَنِ الصَّلَاةِ فِي أَعْطَانِهَا، وَتَفْرِيقِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْجَوَابَيْنِ: أَرَى الْبَيَانَ أَنَّهُ أَرَادَ الْوُضُوءَ الْمَفْرُوضَ لِلصَّلَاةِ، دُونَ غَسْلِ الْيَدَيْنِ، وَلَوْ كَانَ ذَلِكَ غَسْلَ الْيَدَيْنِ مِنَ الْغَمْرِ لَاسْتَوَى فِيهِ لُحُومُ الْإِبِلِ وَالْغَنَمِ جَمِيعًا، وَقَدْ كَانَ تَرْكُ الْوُضُوءِ مِمَّا مَسَّتْهُ النَّارُ، وَبَقِيَ الْمُسْلِمُونَ عَلَيْهِ مُدَّةً، ثُمَّ نُسِخَ ذَلِكَ، وَبَقِيَ لُحُومُ الْإِبِلِ مُسْتَثْنًى مِنْ جُمْلَةِ مَا أُبِيحَ بَعْدَ الْحَظْرِ الَّذِي تَقَدَّمَ ذِكْرُنَا لَهُ.تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (138)، «الإرواء» (118). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الله بن عبد الله الرازي: وثقه غير واحد من الأئمة، وقال النسائي: لا بأس به، روى له أصحاب السنن. وباقي رجال الإسناد على شرطهما.
বারা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো, “আমরা কি উট থাকার জায়গায় সালাত আদায় করতে পারবো?” জবাবে তিনি বলেন, “না।” তাঁকে বলা হলো, “আমরা কি মেষ থাকার জায়গায় সালাত আদায় করতে পারবো?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।” তাঁকে বলা হলো, “আমরা কি উটের গোশত খেয়ে ওযূ করবো?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।” তাঁকে আবার বলা হলো, “আমরা কি মেষের গোশত খেয়ে ওযূ করবো?” জবাবে তিনি বলেন, “না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “উটের গোশত খেয়ে ওযূ এবং উট থাকার জায়গায় সালাত আদায় করার ব্যাপারে প্রশ্নকারীর প্রশ্ন করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উক্ত প্রশ্নের আলাদা আলাদা জবাব দানের মাঝে আমি মনে করি স্পষ্ট বর্ণনা রয়েছে যে, তিনি এর দ্বারা সালাতের ন্যায় ওযূ করা বুঝিয়েছেন; শুধু দুই হাত ধোয়া বুঝাননি, যদি ওযূ করা দ্বারা শুধু দুই হাত ধোয়া উদ্দেশ্য হতো, তবে এক্ষেত্রে মেষ ও উটের গোশত খাওয়া সমান হয়ে যেতো। আগুনে পাকানো জিনিস খেলে ওযূ না করার বিধানের উপর মুসলিমগণ দীর্ঘ দিন ছিলেন তারপর সে বিধান রহিত করা হয়, উল্লেখিত নিষেধের পর যে ওযূ না করার বৈধতা দেওয়া হয়, সেই সামগ্রীক বৈধতার বিধান থেকে উটের গোশত খাওয়ার বিধানটি পৃথক করা হয়।”







[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫৯৬; মুসনাদ আহমাদ: ৪/৩০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৬; ইবনু মাজাহ: ৪৯৪; আবূ দাঊদ: ১৮৪; তিরমিযী: ৮১; ইবনু জারুদ, আল মুনতাকা: ২৬; সহীহ ইবনু খুযামাহ: ৩২; আত তায়ালিসী: ৭৩৫; সুনান বাইহাকী: ১/১৫৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৮।)

সহীহ ইবনু হিব্বান (1128)