1104 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِذَا رَأَيْتَ الْمَاءَ فَاغْسِلْ ذَكَرَكَ وَتَوَضَّأْ، وَإِذَا رَأَيْتَ الْمَنِيَّ فَاغْتَسِلْ». [3: 65]
رقم طبعة با وزير = (1101)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1099). تنبيه!! رقم (1099) = (1102) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.
আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, “আমি মযীপ্রবণ লোক ছিলাম। সুতরাং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, “যখন তুমি পানি দেখবে, তখন তুমি তোমার পুরুষাঙ্গ ধৌত করবে এবং ওযূ করবে আর যখন তুমি বীর্য দেখবে, তখন গোসল করবে।”[1]







[1] সহীহ বুখারী: ২৬৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬; আত তায়ালিসী: ১/৪৪; মুসনাদ আহমাদ: ১/১২৯; নাসাঈ: ১/৯৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১।)

সহীহ ইবনু হিব্বান (1104)