1103 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنْ أَبِيهِ، [ص:388] عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ: كُنْتُ أَلْقَى مِنَ الْمَذْيِ شِدَّةً، فَكُنْتُ أُكْثِرُ الِاغْتِسَالَ مِنْهُ، فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِنَّمَا يُجْزِئُكَ مِنْهُ الْوُضُوءُ»، فَقُلْتُ: فَكَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي مِنْهُ؟، قَالَ: «يَكْفِيكَ أَنْ تَأْخُذَ كَفًّا مِنْ مَاءٍ فَتَنْضَحَ بِهَا مِنْ ثَوْبِكَ حَيْثُ تَرَى أَنَّهُ أَصَابَهُ». [1: 78]
رقم طبعة با وزير = (1100)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (205). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، فقد صرح ابن إسحاق بالتحديث.
رقم طبعة با وزير = (1100)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (205). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، فقد صرح ابن إسحاق بالتحديث.
সাহল বিন হানিফ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মযীর কারণে খুব কষ্টের সম্মুখীন হতাম এবং এজন্য আমি প্রচুর পরিমাণে গোসল করতাম। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম, তিনি জবাবে বলেন, “তোমার জন্য যথেষ্ট হলো ওযূ করা।” আমি বললাম, “যা আমার কাপড়ে লেগে যায়, সেটা আমি কিভাবে পরিষ্কার করবো?” জবাবে তিনি বলেন, “তোমার জন্য যথেষ্ট হলো তুমি এক অঞ্জলি পানি নিবে অতঃপর যেখানে তা লেগেছে দেখতে পাবে, সেখানে পানি ছিটা দিবে।”[2]
[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বলেন, শিরোনামে ‘না’ কথাটি নেই। সম্ভবত এটা ভুল। কেননা হাদীসে কাপড়ে মযী লাগলে শুধু ওযূ যথেষ্ট এমন কথা নেই। বরং কাপড়ে পানি ছিটানো এবং ওযূ করা উভয়টির কথা বলা হয়েছে।
[2] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৯১; আবূ দাঊদ: ২১০; তিরমিযী: ১১৫; ইবনু মাজাহ: ৫০৬; দারেমী: ১/১৮৪; তাহাবী: ১/৪৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৫।)

সহীহ ইবনু হিব্বান (1103)