1099 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي نَافِعٌ، حَدَّثَنَا ابْنُ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شُغِلَ ذَاتَ لَيْلَةٍ عَنْ صَلَاةِ الْعَتَمَةِ، حَتَّى رَقَدْنَا فِي الْمَسْجِدِ، ثُمَّ اسْتَيْقَظْنَا، ثُمَّ رَقَدْنَا، ثُمَّ اسْتَيْقَظْنَا، ثُمَّ خَرَجَ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ يَنْتَظِرُ أَحَدٌ مِنْ أَهْلِ الْأَرْضِ الصَّلَاةَ غَيْرُكُمْ». [3: 34]
رقم طبعة با وزير = (1096)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (194): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যস্ততার কারনে ইশার সালাত আদায়ে বিলম্ব করেন এমনকি আমরা মসজিদে শুয়ে পড়ি, তারপর আমরা জাগ্রত হই, তারপর আবার শুয়ে পড়ি আবার জাগ্রত হই, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজরা থেকে বের হয়ে আসেন এবং বলেন, “তোমরা ছাড়া পৃথিবীবাসীর আর কেউ সালাতের জন্য প্রতীক্ষা করছে না।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩৪৮; সহীহ মুসলিম:৬৩৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১১৫; মুসনাদ আহমাদ: ২/৮৮; সহীহ বুখারী: ৫৭০; বাযযার: ৩৭৬; মুসনাদ আবূ ইয়ালা: ২/২৫০; আত তায়ালিসী: ৩৩৩; নাসাঈ: ২/১৮; তাবারানী আল কাবীর: ১০২৮৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯৪।)

সহীহ ইবনু হিব্বান (1099)