1098 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: قُلْتُ لِعَطَاءٍ: أَيُّ حِينٍ أَحَبُّ إِلَيْكَ أَنْ أُصَلِّيَ لِلْعَتَمَةِ إِمَّا إِمَامًا وَإِمَّا خَلْوًا؟، فَقَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: اعْتَمَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَتَمَةِ حَتَّى رَقَدَ النَّاسُ وَاسْتَيْقَظُوا، وَرَقَدُوا وَاسْتَيْقَظُوا، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: الصَّلَاةَ الصَّلَاةَ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ الْآنَ تَقْطُرُ رَأْسُهُ مَاءً، وَاضِعًا يَدَيْهِ عَلَى رَأْسِهِ، فَقَالَ: «لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ أَنْ يُصَلُّوا هَكَذَا» [3: 34]
رقم طبعة با وزير = (1095)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (517)، ويأتي (1530): ق. تنبيه!! رقم (1530) = (1532) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عمرو بن علي هو الفلاس، وأبو عاصم: هو الضحاك بن مخلد، وعطاء: هو ابن أبي رباح.
ইবনু জুরাইজ বলেন, আমি আতা রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, “ইমাম অবস্থায় হোক অথবা একাকী হোক কোন সময়ে ইশার সালাত আদায় করা আপনার কাছে বেশি প্রিয়?”জবাবে তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত আদায় করতে বিলম্ব করেন, এমনকি লোকজন শুয়ে পড়েন আবার জাগ্রত হন, আবার শুয়ে পড়েন এবং জাগ্রত হন। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “সালাত, সালাত।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজরা থেকে বের হয়ে আসেন, এমন অবস্থায় যে, যেন আমি তাঁর মাথা থেকে ফোটায় ফোটায় পানি পড়তে দেখছি, এসময় তিনি তাঁর দুই হাত মাথার উপর রেখেছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি আমার উম্মাতের উপর কঠিন মনে না করতাম তবে আমি এভাবে (দেরিতে ইশার) সালাত আদায় করার নির্দেশ প্রদান করতাম।”[1]







[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১১২; সহীহ বুখারী: ৫৭১; সহীহ মুসলিম: ৬৪২; তাবারানী আল কাবীর: ১১৪২৪; বাইহাকী: ১/৪৪৯; হুমাইদী: ৪৯২; নাসাঈ: ১/২৬৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান নাসাঈ: ৫১৭।)

সহীহ ইবনু হিব্বান (1098)