1040 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبَجٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ أَوِ الْمُؤْمِنُ فَغَسَلَ وَجْهَهُ، خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ، وَمَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ، أَوْ نَحْوَ هَذَا، فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ، أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ، حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنَ الذُّنُوبِ». [1: 2]
رقم طبعة با وزير = (1037)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 94): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
رقم طبعة با وزير = (1037)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 94): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন মুসলিম (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন অথবা কোন মু‘মিন) ব্যক্তি ওযূ করে, অতঃপর সে তার মুখ ধৌত করে, তবে সে তার দুই চোখের মাধ্যমে দৃষ্টিপাত করে যে পাপ করেছে, সেসব পাপ তার চেহারা থেকে বের হয়ে যায়, পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এরকমই কিছু বলেছেন। অতঃপর যখন সে তার দুই হাত ধৌত করে, তবে সে তার দুই হাত দিয়ে ধরে যে পাপ করেছে, সেসব পাপ তার হাত থেকে বের হয়ে যায়, পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে, এভাবে সে পাপসমূহ থেকে পরিচ্ছন্ন হয়ে যায়।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৩২; মুসনাদ আহমাদ: ২/৩০৩; সহীহ মুসলিম: ২৪৪; দারেমী: ১/১৮৩; সুনান বাইহাকী: ১/৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৯৪।)

সহীহ ইবনু হিব্বান (1040)