1032 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجَيْرٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ الْأَشْجَعِيِّ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ، قُلْتُ: حَدِّثِينِي بِشَيْءٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِ , قَالَتْ: كَانَ يَقُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ». [5: 12]
رقم طبعة با وزير = (1028)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وحصين هو: ابن عبد الرحمن السلمي أبو الهذيل الكوفي.
ফারওয়া বিন নাওফাল আল আশজাঈ বলেন, আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, আমি বললাম, আপনি আমাকে হাদীস বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী দু‘আ করতেন, সে সম্পর্কে, তখন তিনি বলেন, “তিনি বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ ما لم أعمل (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই আমি যা আমল করেছি, তার অনিষ্টতা থেকে আর আমি যা আমল করিনি, তার অনিষ্টতা থেকে।)”[1]







[1] নাসাঈ: ৮/২৮১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৮৬; সহীহ মুসলিম: ২৭১৬; ইবনু মাজাহ: ৩৮৩৯; মুসনাদ আহমাদ: ৬/৩১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৮৬।)

সহীহ ইবনু হিব্বান (1032)