1031 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ الْأَشْجَعِيِّ، قَالَ: سَأَلْتُ أُمَّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ عَمَّا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو , قَالَتْ: كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ [ص:306] شَرِّ مَا لَمْ أَعْمَلْ». [5: 12]
رقم طبعة با وزير = (1027)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1386): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
ফারওয়া বিন নাওফাল আল আশজাঈ বলেন, আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী দু‘আ করতেন, সে সম্পর্কে, তখন তিনি বলেন, “তিনি বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ ما لم أعمل (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই আমি যা আমল করেছি, তার অনিষ্টতা থেকে আর আমি যা আমল করিনি, তার অনিষ্টতা থেকে।)”[1]







[1] আবূ দাঊদ: ১৫৫০; সহীহ মুসলিম: ২৭১৬; নাসাঈ: ৩/৫৬; মুসনাদ আহমাদ: ৬/২৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৮৬।)

সহীহ ইবনু হিব্বান (1031)