664 - نا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ بْنِ كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ فَبَصُرَ بِرَجُلٍ يُصَلِّي، فَقَالَ: «يَا فُلَانُ اتَّقِ اللَّهَ، أَحْسِنْ صَلَاتَكَ، أَتَرَوْنَ أَنِّي لَا أَرَاكُمْ، إِنِّي لَأَرَى مِنْ خَلْفِي كَمَا أَرَى مِنْ بَيْنِ يَدَيَّ، أَحْسِنُوا صَلَاتَكُمْ وَأَتِمُّوا رُكُوعَكُمْ وَسُجُودَكُمْ»
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে আসরের সালাত আদায় করলেন। এরপর তিনি এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখে বললেন: “হে অমুক! আল্লাহকে ভয় করো এবং তোমার সালাতকে উত্তম করো। তোমরা কি মনে করো যে আমি তোমাদের দেখতে পাই না? নিশ্চয়ই আমি আমার পিছন থেকেও দেখি, যেমন আমি আমার সামনে থেকে দেখি। তোমরা তোমাদের সালাতকে উত্তম করো এবং তোমাদের রুকূ ও সিজদাহ পূর্ণাঙ্গ করো।”

সহীহ ইবনু খুযাইমাহ (664)