596 - نا سَلْمُ بْنُ جُنَادَةَ، نا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، وَهُوَ إِسْمَاعِيلُ، ح وَحَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، نا وَكِيعٌ، وَأَبُو أُسَامَةَ قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ قَالَ: " كُنْتُ إِذَا رَكَعْتُ وَضَعْتُ يَدَيَّ بَيْنَ رُكْبَتَيَّ، فَرَآنِي أَبِي سَعْدٌ، فَنَهَانِي، وَقَالَ: إِنَّا كُنَّا نَفْعَلُهُ، ثُمَّ نُهِينَا، ثُمَّ أُمِرْنَا أَنْ نَرْفَعَهُمَا إِلَى الرُّكَبِ "
মুসআব ইবনু সা‘দ (রাহিমাহুল্লাহ) বলেন, আমি যখন রুকু করতাম, তখন আমার দু’হাত দু’হাঁটুর মাঝখানে রাখতাম। অতঃপর আমার পিতা সা‘দ (রাদিয়াল্লাহু আনহু) তা দেখে আমাকে নিষেধ করলেন এবং বললেন, আমরাও এরূপ করতাম, অতঃপর আমাদেরকে (তা থেকে) নিষেধ করা হলো। তারপর আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যে, আমরা যেন হাত দুটোকে হাঁটুর উপর রাখি।
সহীহ ইবনু খুযাইমাহ (596)