452 - نا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نا أَبُو بَكْرٍ يَعْنِي الْحَنَفِيَّ، نا الضَّحَّاكُ وَهُوَ ابْنُ عُثْمَانَ، حَدَّثَنِي سَعِيدٌ الْمُقْرِئُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ، وَلْيَقُلِ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ، وَلْيَقُلِ: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ "




[تحقيق] 452 - قال الألباني: إسناده جيد وهو على شرط مسلم
আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, তখন সে যেনো নবীর প্রতি সালাম পেশ করে এবং বলে: ‘হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।’ আর যখন সে বের হবে, তখন সে যেনো নবীর প্রতি সালাম পেশ করে এবং বলে: ‘হে আল্লাহ! বিতাড়িত শয়তান থেকে আমাকে রক্ষা করুন/আশ্রয় দিন।’"

সহীহ ইবনু খুযাইমাহ (452)