451 - حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى الْقَزَّازُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا دَاوُدُ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: خَلَتِ الْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ بَنُو سَلِمَةَ قُرْبَ الْمَسْجِدِ فَبَلَغَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا بَنِي سَلِمَةَ أَرَدْتُمْ أَنْ تَحَوَّلُوا قُرْبَ الْمَسْجِدِ؟» فَقَالُوا: نَعَمْ، فَقَالَ: «يَا بَنِي سَلِمَةَ دِيَارَكُمْ تَكْتُبُ آثَارَكُمْ» قَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ «قَدْ خَرَّجْتُ بَابَ الْمَشْيِ إِلَى الْمَسَاجِدِ فِي كِتَابِ الْإِمَامَةِ بِتَمَامِهِ»
জাবির ইবনু আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: মসজিদের চারপাশের জায়গাগুলো খালি হয়ে গিয়েছিল। ফলে বানূ সালিমা গোত্র মসজিদের কাছাকাছি চলে আসার ইচ্ছা করল। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলে তিনি বললেন: “হে বানূ সালিমা! তোমরা কি মসজিদের কাছাকাছি চলে আসতে চেয়েছ?” তারা বলল: “হ্যাঁ।” তিনি বললেন: “হে বানূ সালিমা! তোমরা তোমাদের বাড়িতেই থাকো, তোমাদের প্রতিটি পদক্ষেপ লেখা হচ্ছে।” তিনি এ কথা তিনবার বললেন।
সহীহ ইবনু খুযাইমাহ (451)