359 - نا بُنْدَارٌ، نا يَحْيَى بْنُ سَعِيدٍ، نا ابْنُ عَجْلَانَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ رَجُلٍ كَانَ يُوَطِّنُ الْمَسَاجِدَ فَشَغَلَهُ أَمْرٌ أَوْ عِلَّةٌ، ثُمَّ عَادَ إِلَى مَا كَانَ إِلَّا تَبَشْبَشَ اللَّهُ إِلَيْهِ كَمَا يَتَبَشْبَشُ أَهْلُ الْغَائِبِ بِغَائِبِهِمْ إِذَا قَدِمَ»
[تحقيق] 359 - قال الأعظمي: إسناده حسن
[تحقيق] 359 - قال الأعظمي: إسناده حسن
আবূ হুরায়রাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: এমন কোনো ব্যক্তি নেই, যে মসজিদকে তার স্থায়ী ঠিকানা করে নিত (নিয়মিত মসজিদে যাতায়াতকারী ছিল), অতঃপর কোনো কাজ অথবা অসুস্থতা তাকে (মসজিদ থেকে) বিরত রাখল, এরপর সে পূর্বের অবস্থায় ফিরে এল; তবে আল্লাহ্ তা‘আলা তার প্রতি এমনভাবে উৎফুল্ল হন, যেভাবে অনুপস্থিত ব্যক্তি ফিরে এলে তার পরিবারবর্গ আনন্দ প্রকাশ করে।
সহীহ ইবনু খুযাইমাহ (359)