306 - نا عَلِيُّ بْنُ حُجْرٍ، نا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، نا أَبُو سُهَيْلٍ وَهُوَ عَمُّ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ أَعْرَابِيًّا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ثَائِرُ الرَّأْسِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي مَاذَا فَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الصَّلَاةِ؟ قَالَ: «الصَّلَوَاتُ الْخَمْسُ إِلَّا أَنْ تَطَوَّعَ شَيْئًا» قَالَ: أَخْبِرْنِي مَاذَا فَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الزَّكَاةِ؟ قَالَ: فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرَائِعِ الْإِسْلَامِ قَالَ: وَالَّذِي أَكْرَمَكَ لَا أَتَطَوَّعُ شَيْئًا، وَلَا أُنْقِصُ شَيْئًا مِمَّا فَرَضَ اللَّهُ عَلَيَّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ وَأَبِيهِ إِنْ صَدَقَ» أَوْ «دَخَلَ الْجَنَّةَ وَأَبِيهِ إِنْ صَدَقَ»
তালহা ইবনু উবাইদিল্লাহ্ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, এলোমেলো চুলবিশিষ্ট একজন বেদুঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আল্লাহ আমার উপর কত ওয়াক্ত সালাত ফরয করেছেন, তা আমাকে বলুন। তিনি বললেন, “পাঁচ ওয়াক্ত সালাত, তবে তুমি নফল কিছু করতে চাইলে করতে পারো।” লোকটি বলল, আল্লাহ আমার উপর কী পরিমাণ যাকাত ফরয করেছেন, তা আমাকে বলুন। বর্ণনাকারী বলেন: তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের অন্যান্য বিধান সম্পর্কে জানালেন। লোকটি বলল, যাঁর সম্মানে আপনি সম্মানিত, তাঁর কসম! আল্লাহ আমার উপর যা ফরয করেছেন, আমি তার অতিরিক্ত নফল কিছু করব না, আর তার থেকে সামান্যও কমাব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “সে সফল হয়েছে, তার বাবার কসম, যদি সে সত্য বলে থাকে।” অথবা বললেন, “সে জান্নাতে প্রবেশ করবে, তার বাবার কসম, যদি সে সত্য বলে থাকে।”
সহীহ ইবনু খুযাইমাহ (306)