2880 - ثنا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، ثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، وثنا الزَّعْفَرَانِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، وَمَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، أَنَّهُ حَجَّ مَعَ عَبْدِ اللَّهِ وَأَنَّهُ رَمَى الْجَمْرَةَ بِسَبْعِ حَصَيَاتٍ، وَجَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِهِ وَمِنًى عَنْ يَمِينِهِ، وَقَالَ: هَذَا مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ لَمْ يَقُلِ الزَّعْفَرَانِيُّ أَنَّهُ حَجَّ مَعَ عَبْدِ اللَّهِ، وَقَالَ: وَرَمَى عَبْدُ اللَّهِ الْجَمْرَةَ
তিনি (আবদুর রহমান ইবনু ইয়াযীদ) আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গে হজ্ব করেন। আর তিনি সাতটি কংকর দ্বারা জামরায় নিক্ষেপ করলেন, আর বায়তুল্লাহকে তাঁর বাম দিকে এবং মিনাকে তাঁর ডান দিকে রাখলেন। তিনি বললেন, এটি হলো সেই ব্যক্তির (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর) দাঁড়ানোর স্থান, যার উপর সূরা আল-বাকারা অবতীর্ণ হয়েছে।
সহীহ ইবনু খুযাইমাহ (2880)