2824 - ثنا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، ثنا هُشَيْمٌ، أنا عَبْدُ الْمَلَكِ، أَخْبَرَنَا عَطَاءٌ قَالَ: قَالَ أُسَامَةُ بْنُ زَيْدٍ: كُنْتُ رِدْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَاتٍ، فَرَفَعَ يَدَيْهِ فَمَالَتْ بِهِ نَاقَتُهُ فَسَقَطَ خِطَامُهَا، فَتَنَاوَلَ الْخِطَامُ بِإِحْدَى يَدَيْهِ، وَهُوَ رَافِعُ يَدَهُ الْأُخْرَى




[تحقيق] 2824 - قال الأعظمي: إسناده صحيح
উসামা ইবনু যায়িদ (রাদিয়াল্লাহু আনহু) বললেন: আমি আরাফাতের ময়দানে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সওয়ারিতে উপবিষ্ট ছিলাম। তিনি তাঁর দু’হাত উপরে তুললেন। তখন তাঁর উটনীটি হেলে পড়ল, ফলে সেটির লাগাম পড়ে গেল। তিনি তাঁর এক হাত দিয়ে লাগামটি তুলে নিলেন, অথচ তাঁর অন্য হাতটি উপরে ওঠানোই ছিল।

সহীহ ইবনু খুযাইমাহ (2824)