2774 - ثنا يُوسُفُ بْنُ مُوسَى، ثنا جَرِيرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، وَهُوَ الشَّيْبَانِيُّ عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ قَالَ: خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاجًّا، وَكَانَ النَّاسُ يَأْتُونَهُ، فَمِنْ قَائِلٍ يَقُولُ: يَا رَسُولَ اللَّهِ سَعَيْتُ قَبْلَ أَنْ أَطُوفَ أَوْ أَخَّرْتُ شَيْئًا أَوْ قَدَّمْتُ شَيْئًا، وَكَانَ يَقُولُ لَهُمْ: «لَا حَرَجَ لَا حَرَجَ» إِلَّا رَجُلٌ اقْتَرَضَ مِنْ عِرْضِ رَجُلٍ مُسْلِمٍ، وَهُوَ ظَالِمٌ فَذَاكَ الَّذِي حَرِجَ وَهَلَكَ




[تحقيق] 2774 - قال الأعظمي: إسناده صحيح
উসামা ইবনে শারিক (রাদিয়াল্লাহু আনহু) বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে হজ করার উদ্দেশ্যে বের হলাম। লোকেরা তাঁর কাছে আসত। তাদের মধ্যে কেউ বলত, ইয়া রাসূলুল্লাহ! আমি তাওয়াফ করার আগে সাঈ করেছি; অথবা আমি কোনো কিছু আগে করেছি কিংবা কোনো কিছু পরে করেছি। তিনি তাদের বলতেন, “কোনো দোষ নেই, কোনো দোষ নেই।” তবে ঐ ব্যক্তি ব্যতীত, যে অন্যায়ভাবে কোনো মুসলিম ব্যক্তির সম্ভ্রম (বা মান-সম্মান) কেড়ে নিয়েছে। সে-ই গুনাহগার এবং সে-ই ধ্বংসপ্রাপ্ত।

সহীহ ইবনু খুযাইমাহ (2774)