2768 - ثنا بِخَبَرِ عَاصِمٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَتِ الْأَنْصَارُ يَكْرَهُونَ أَنْ يَطَّوَّفُوا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ حَتَّى نَزَلَتْ {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ} [البقرة: 158] اللَّهِ زَادَ سَلْمُ بْنُ جُنَادَةَ: فَطَافُوا
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসারগণ সাফা ও মারওয়ার মাঝে তাওয়াফ (সাঈ) করাকে অপছন্দ করতেন, যতক্ষণ না এই আয়াত নাযিল হলো: "নিশ্চয়ই সাফা ও মারওয়াহ আল্লাহর নিদর্শনসমূহের (শাআইর) অন্তর্ভুক্ত।" সালম ইবনে জুনাদাহ যোগ করেছেন: অতঃপর তারা তাওয়াফ (সাঈ) করলেন।
সহীহ ইবনু খুযাইমাহ (2768)