2636 - حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ هَارُونَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ: أَنَّهُ أَصَابَ حِمَارَ وَحْشٍ، وَهُوَ مَعَ قَوْمٍ، وَهُمْ مُحْرِمُونَ، فَذَكَرُوهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَصِدْتُمْ أَوْ أَعَنْتُمْ أَوْ أَشَرْتُمْ؟» قَالُوا: لَا قَالَ: «فَكُلُوهُ»
আবূ ক্বাতাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একটি বন্য গাধা শিকার করলেন, অথচ তিনি এক দলের সাথে ছিলেন, যারা ইহরাম অবস্থায় ছিলেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টি উল্লেখ করলেন। তিনি জিজ্ঞেস করলেন: “তোমরা কি এটা শিকার করেছো, নাকি সাহায্য করেছো, নাকি ইশারা করেছো?” তাঁরা বললেন: “না।” তিনি বললেন: “তাহলে তোমরা এটি খাও।”

সহীহ ইবনু খুযাইমাহ (2636)