2633 - ثنا أَبُو مُوسَى، ثنا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ دَاوُدَ، عَنْ أَبِي العَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ، فَمَرَرْنَا بِوَادٍ، فَقَالَ: «أَيُّ وَادٍ هَذَا؟» ، فَقَالُوا: وَادِي الْأَزْرَقِ قَالَ: «كَأَنِّي أَنْظُرُ إِلَى مُوسَى» ، فَذَكَرَ مِنْ لَوْنِهِ وَشَعَرِهِ شَيْئًا لَمْ يَحْفَظْهُ دَاوُدُ وَاضِعًا أُصْبُعَيْهِ فِي أُذُنَيْهِ لَهُ جَوَازٌ إِلَى اللَّهِ بِالتَّلْبِيَةِ مَارًّا بِهَذَا الْوَادِي قَالَ: ثُمَّ سِرْنَا حَتَّى أَتَيْنَا عَلَى ثَنِيَّةٍ قَالَ: «أَيُّ ثَنِيَّةٍ هَذِهِ؟» ، فَقَالُوا: هُوَ شَيْءٌ أَوْ كَذَا، فَقَالَ: «كَأَنِّي أَنْظُرُ إِلَى يُونُسَ عَلَى نَاقَةٍ حَمْرَاءَ عَلَيْهِ جُبَّةٌ صُوفٌ، خِطَامُ نَاقَتِهِ خَلِيَّةٌ مَارًّا بِهَذَا الْوَادِي مُلَبِّيًا»
[تحقيق] 2633 - قال الألباني: إسناده صحيح على شرط مسلم وقد أخرجه بسند المصنف
[تحقيق] 2633 - قال الألباني: إسناده صحيح على شرط مسلم وقد أخرجه بسند المصنف
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন: আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা ও মদীনার মধ্যবর্তী স্থানে সফর করছিলাম। আমরা একটি উপত্যকা পার হলাম। তিনি বললেন, “এটা কোন উপত্যকা?” তারা বলল, ‘ওয়াদী আল-আযরাক্ব’।
তিনি বললেন, “আমি যেন মূসা [আলাইহিস সালাম]-কে দেখতে পাচ্ছি।” (বর্ণনাকারী দাউদ তাঁর গায়ের রং ও চুলের যে বর্ণনা দিয়েছিলেন তা সংরক্ষণ করতে পারেননি)। তিনি তাঁর কানে আঙ্গুল রেখে উচ্চস্বরে তালবিয়াহ পাঠ করে আল্লাহর উদ্দেশ্যে এই উপত্যকা অতিক্রম করছিলেন।
এরপর তিনি বললেন: অতঃপর আমরা পথ চললাম, অবশেষে আমরা একটি গিরিপথে এসে পৌঁছলাম। তিনি বললেন, “এটা কোন গিরিপথ?” তারা বলল, এটা অমুক অমুক। তখন তিনি বললেন, “আমি যেন ইউনুস [আলাইহিস সালাম]-কে দেখতে পাচ্ছি। তিনি একটি লাল উষ্ট্রীর ওপর সওয়ার হয়েছেন, তাঁর পরিধানে আছে পশমের জুব্বা। তাঁর উষ্ট্রীর লাগাম খেজুর গাছের ছালের আঁশ দিয়ে তৈরি। তিনি এই উপত্যকা দিয়ে তালবিয়াহ পাঠ করতে করতে অতিক্রম করছিলেন।”

সহীহ ইবনু খুযাইমাহ (2633)