2605 - ثنا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، وَزِيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «أَهَلَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَجِّ وَأَهَلَّ بِهِ نَاسٌ، وَأَهَلَّ نَاسٌ بِالْحَجِّ وَالْعُمْرَةِ، وَأَهَلَّ نَاسٌ بِالْعُمْرَةِ» . لَمْ يَقُلْ عَبْدُ الْجَبَّارِ: وَأَهَلَّ بِهِ نَاسٌ، وَزَادَ قَالَتْ: فَكُنْتُ فِيمَنْ أَهَلَّ بِالْحَجِّ وَالْعُمْرَةِ
আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ইহরাম বাঁধলেন এবং কিছু লোকও তাঁর সাথে হজের ইহরাম বাঁধল। আর কিছু লোক হজ ও ওমরাহ উভয়ের ইহরাম বাঁধল এবং কিছু লোক শুধু ওমরার ইহরাম বাঁধল। তিনি আরও বললেন, ‘আমি তাদের মধ্যে ছিলাম, যারা হজ ও ওমরাহ উভয়ের জন্য ইহরাম বেঁধেছিলাম।’
সহীহ ইবনু খুযাইমাহ (2605)