2379 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيِّ بْنِ عَطَاءِ بْنِ مَقْدَمٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا أَشْعَثُ بْنُ سَوَّارٍ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ قَالَ: «بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا سَاعِيًا عَلَى الصَّدَقَةِ، وَأَمَرَهُ أَنْ يَأْخُذَ مِنَ الْأَغْنِيَاءِ فَيَقْسِمُهُ عَلَى الْفُقَرَاءِ، فَأَمَرَ لِي بِقَلُوصٍ»
আবূ জুহাইফা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে সাদাকা (যাকাত) আদায়ের জন্য প্রেরণ করলেন এবং তাকে নির্দেশ দিলেন যেন সে ধনীদের কাছ থেকে (যাকাত) গ্রহণ করে এবং তা দরিদ্রদের মাঝে বণ্টন করে দেয়। অতঃপর তিনি আমাকে একটি উটনী (কালূস) দেওয়ার নির্দেশ দিলেন।

সহীহ ইবনু খুযাইমাহ (2379)