2092 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ , حَدَّثَنَا يَحْيَى , حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ , حَدَّثَنَا سَلَمَةُ وَهُوَ ابْنُ الْأَكْوَعِ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ مِنْ أَسْلَمَ: «أَذِّنْ فِي قَوْمِكَ أَوْ فِي النَّاسِ يَوْمَ عَاشُورَاءَ أَنَّ مَنْ أَكَلَ فَلْيَصُمْ بَقِيَّةَ يَوْمِهِ , وَمَنْ لَمْ يَكُنْ أَكَلَ فَلْيَصُمْ»
সালামাহ ইবনু আকওয়া' রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে বললেন: "আশুরার দিনে তুমি তোমার গোত্রের মধ্যে অথবা লোকদের মধ্যে এই মর্মে ঘোষণা করে দাও যে, যে ব্যক্তি আহার করেছে, সে যেন দিনের অবশিষ্ট অংশটুকু সাওম (রোযা) পালন করে। আর যে আহার করেনি, সেও যেন সাওম পালন করে।"

সহীহ ইবনু খুযাইমাহ (2092)