2072 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ , حَدَّثَنَا عَبِيدَةُ يَعْنِي ابْنَ حُمَيْدٍ , عَنِ الْأَعْمَشِ , عَنْ أَبِي صَالِحٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوَاصِلُ إِلَى السَّحَرِ , فَفَعَلَ بَعْضُ أَصْحَابِهِ , فَنَهَاهُ , فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ , إِنَّكَ تَفْعَلُ ذَلِكَ قَالَ: «لَسْتُمْ مِثْلِي , إِنِّي أَظَلُّ عِنْدَ رَبِّي يُطْعِمُنِي وَيَسْقِينِي»
[تحقيق] 2072 - قال الألباني: إسناده صحيح على شرط البخاري
[تحقيق] 2072 - قال الألباني: إسناده صحيح على شرط البخاري
আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহ্রী পর্যন্ত ‘বিসাল’ (অবিরাম রোযা) করতেন। অতঃপর তাঁর কিছু সাহাবীও এরূপ করলেন। তখন তিনি তাঁদেরকে নিষেধ করলেন। তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি তো এরূপ করেন। তিনি বললেন: “তোমরা আমার মতো নও। নিশ্চয় আমি আমার রবের কাছে রাত কাটাই, তিনি আমাকে খাওয়ান এবং পান করান।”
সহীহ ইবনু খুযাইমাহ (2072)