2019 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ , حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ فَصَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ وَصَامَ النَّاسُ , ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ فَرَفَعَهُ حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ , ثُمَّ شَرِبَهُ , فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ , قَالَ: «أُولَئِكَ الْعُصَاةُ , أُولَئِكَ الْعُصَاةُ» حَدَّثَنَاهُ الْحُسَيْنُ بْنُ عِيسَى الْبِسْطَامِيُّ , حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ , عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ بِهَذَا الْإِسْنَادِ
জাবির (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত: নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কার উদ্দেশ্যে বের হন এবং সাওম (রোযা) পালন করেন। এমনকি যখন তিনি কুরাউল গামীম নামক স্থানে পৌঁছলেন, তখনও লোকেরা সাওম পালন করছিল। অতঃপর তিনি এক পাত্র পানি চাইলেন এবং তা এতটুকু উপরে উঠালেন, যেন লোকেরা তা দেখতে পায়। এরপর তিনি তা পান করলেন। এর পরে তাঁকে বলা হলো: কিছু লোক এখনও সাওম পালন করছে। তিনি বললেন, “ওরা অবাধ্য, ওরা অবাধ্য।”

সহীহ ইবনু খুযাইমাহ (2019)