1860 - نا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْغَافِقِيُّ، ثنا ابْنُ وَهْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّ أَهْلَ قُبَاءَ كَانُوا يَجْمَعُونَ الْجُمُعَةَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «وَكَانَتِ الْأَنْصَارُ يَشْهَدُونَ الْجُمُعَةَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ، ثُمَّ يَنْصَرِفُونَ فَيَقِيلُونَ عِنْدَهُ مِنَ الْحَرِّ وَلِتَهْجِيرِ الصَّلَاةِ، وَكَانَ النَّاسُ يَفْعَلُونَ ذَلِكَ»
ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে, কুবাবাসীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমু‘আর সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনু উমর (রাদিয়াল্লাহু আনহুমা) বলেছেন: আনসারগণ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর সাথে জুমু‘আর সালাতে উপস্থিত হতেন। অতঃপর তারা (সালাত শেষে) ফিরে যেতেন এবং অত্যধিক গরমের কারণে ও সালাতের শুরুর সময়ের (দুপুরের) কারণে তাঁর নিকট কাইলুলা (দুপুরের বিশ্রাম) করতেন। আর লোকেরাও এরূপই করত।

সহীহ ইবনু খুযাইমাহ (1860)