1506 - نا بُنْدَارٌ، نا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح ثنا عَمْرُو بْنُ عَلِيٍّ، نا يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ قَالَا: ثنا شُعْبَةُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ الْمُحَارِبِيِّ قَالَ: كُنَّا مَعَ أَبِي هُرَيْرَةَ فِي الْمَسْجِدِ، فَأَذَّنَ مُؤَذِّنٌ، فَقَامَ رَجُلٌ فَخَرَجَ، فَقَالَ: «أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» وَقَالَ بُنْدَارٌ: «فَقَدْ خَالَفَ أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
আবুশ শা‘ছা আল-মুহারিবী থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু-এর সাথে মাসজিদে ছিলাম। তখন একজন মুয়াজ্জিন আযান দিলেন। অতঃপর এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বেরিয়ে গেল। তিনি বললেন: "এই ব্যক্তি তো আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অবাধ্যতা করল।" আর বুন্দার বলেছেন: "সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিরোধিতা করল।"
সহীহ ইবনু খুযাইমাহ (1506)