1467 - نا عَلِيُّ بْنُ مُسْلِمٍ، نا هُشَيْمٌ، أَخْبَرَنَا مَنْصُورٌ وَهُوَ ابْنُ زَاذَانَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، وَهِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، وَحَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُخْرِجُ الْأَبْكَارَ، الْعَوَاتِقَ، ذَوَاتَ الْخُدُورِ، وَالْحُيَّضَ يَوْمَ الْعِيدِ، فَأَمَّا الْحُيَّضُ فَيَعْتَزِلْنَ الْمُصَلَّى، وَيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ، فَقَالَتْ إِحْدَاهُنَّ: فَإِنْ لَمْ يَكُنْ لِإِحْدَانَا جِلْبَابٌ؟ قَالَ: «فَلْتُعِرْهَا أُخْتُهَا مِنْ جَلَابِيبِهَا»
[تحقيق] 1467 - قال الأعظمي: إسناده صحيح
[تحقيق] 1467 - قال الأعظمي: إسناده صحيح
উম্মে আতিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী, পর্দানশীন যুবতী এবং ঋতুবতী মহিলাদেরকেও ঈদের দিন (ঈদগাহে) বের করে আনতেন। তবে ঋতুবতী মহিলারা নামাযের স্থান (মুসাল্লা) থেকে দূরে থাকবে, আর তারা কল্যাণ ও মুসলমানদের দু'আয় (সমাবেশে) উপস্থিত থাকবে। তখন মহিলাদের মধ্যে একজন বলল: যদি আমাদের কারো ওড়না বা চাদর (জিলবাব) না থাকে? তিনি বললেন: "তাহলে তার বোন যেন তাকে তার জিলবাব ধার দেয়।"
সহীহ ইবনু খুযাইমাহ (1467)