1398 - نا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى بِالنَّاسِ، فَذَكَرَ الْحَدِيثَ، وَقَالَ فِي آخِرِهِ: ثُمَّ انْصَرَفَ، فَقَالَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا تَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَافْزَعُوا إِلَى الصَّلَاةِ» وَهَذَا قَوْلُ الزُّهْرِيِّ قَالَ: وَزَادَ فِيهِ هِشَامٌ: «إِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَتَصَدَّقُوا، وَصَلُّوا»
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) বললেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে সূর্যগ্রহণ হয়েছিল, তখন তিনি লোকদের নিয়ে সালাত আদায় করলেন। ...অত:পর তিনি (সা:) ফিরে আসলেন এবং বললেন: “নিশ্চয় সূর্য ও চন্দ্র কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ হয় না এবং কারো জীবনধারণের জন্যও (গ্রহণ) হয় না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন। যখন তোমরা তা দেখবে, তখন তোমরা সালাতের দিকে ধাবিত হও।”

আর হিশাম এতে যোগ করে বলেছেন: “যখন তোমরা তা দেখবে, তখন সাদাকা করো এবং সালাত আদায় করো।”

সহীহ ইবনু খুযাইমাহ (1398)