1299 - نا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، ثنا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ، ثنا ثَابِتٌ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ امْرَأَةً سَوْدَاءَ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ، فَمَاتَتْ، فَفَقَدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنْهَا بَعْدَ أَيَّامٍ، فَقِيلَ لَهُ: إِنَّهَا مَاتَتْ قَالَ: «فَهَلَّا آذَنْتُمُونِي» ، فَأَتَى قَبْرَهَا فَصَلَّى عَلَيْهَا
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনৈক কৃষ্ণবর্ণ নারী মসজিদে ঝাড়ু দিতেন। সে মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে না দেখে কয়েকদিন পর তার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তাঁকে বলা হলো যে, সে মারা গেছে। তিনি বললেন, "তোমরা আমাকে কেন অবহিত করলে না?" অতঃপর তিনি তার কবরের কাছে গেলেন এবং তার জানাযার সালাত আদায় করলেন।

সহীহ ইবনু খুযাইমাহ (1299)