1180 - حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، نا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ، وَحَبْلٌ مَمْدُودٌ بَيْنَ سَارِيَتَيْنِ، فَقَالَ: «مَا هَذَا؟» قَالُوا: لِزَيْنَبَ تُصَلِّي فَإِذَا كَسِلَتْ، أَوْ فَتَرَتْ أَمْسَكَتْ بِهِ، فَقَالَ: «حُلُّوهُ» ، ثُمَّ قَالَ: «لِيُصَلِّي أَحَدُكُمْ نَشَاطَهُ، فَإِذَا كَسِلَ أَوْ فَتَرَ فَلْيَقْعُدْ»
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসজিদে প্রবেশ করলেন। তখন দুটি খুঁটির মাঝখানে একটি রশি টানানো ছিল। তিনি জিজ্ঞেস করলেন, “এটা কিসের জন্য?” লোকেরা বলল, “এটি যায়নাবের (সালাত আদায়ের) জন্য। যখন তিনি অলসতা বোধ করেন অথবা ক্লান্ত হয়ে যান, তখন এটি ধরে থাকেন।” তিনি বললেন, “এটি খুলে ফেলো।” অতঃপর তিনি বললেন, “তোমাদের কেউ যেন তার সতেজতার সময় সালাত আদায় করে। আর যখন সে ক্লান্ত হয়ে যায় বা অলসতা আসে, তখন সে যেন বসে যায়।”
সহীহ ইবনু খুযাইমাহ (1180)