1176 - ثنا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَسْرُوقِيُّ، ثنا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَخُصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الْأَيَّامِ، وَلَا تَخُصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي»
আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমরা অন্যান্য দিনের মধ্য থেকে জুমু‘আর দিনকে বিশেষভাবে সিয়াম (রোযা) পালনের জন্য নির্দিষ্ট করো না এবং অন্যান্য রাতের মধ্য থেকে জুমু‘আর রাতকে বিশেষভাবে কিয়াম (সালাতে দাঁড়ানো)-এর জন্য নির্দিষ্ট করো না।
সহীহ ইবনু খুযাইমাহ (1176)