3759 - حَدِيثُ (حم) : " حَجٌّ مَبْرُورٌ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلا الْجَنَّةُ ". قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا بِرُّ الْحَجِّ؟ قَالَ: " إِطْعَامُ الطَّعَامِ وَإِفْشَاءُ السَّلامِ ".

قَالَ أَحْمَدُ: ثنا عَبْدُ الصَّمَدِ، ثنا مُحَمَّدُ بْنُ ثَابِتٍ، عَنْهُ، بِهَذَا.
মুহাম্মাদ ইবনু ছাবিত থেকে বর্ণিত, একটি মাবরূর হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। তারা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! মাবরূর হজ্জের ‘বিরর’ (পুণ্য) কী? তিনি বললেন: অন্যকে খাবার খাওয়ানো এবং সালামের ব্যাপক প্রচার করা।

ইতহাফুল মাহারাহ (3759)