2776 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، ثنا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ` بَيْنَمَا رَجُلٌ يَنْظُرُ فِي عِطْفَيْهِ قَدْ أَعْجَبَتْهُ نَفْسُهُ، إِذْ تَجَلْجَلَتْ بِهِ الأَرْضُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ` . *
ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:



এক ব্যক্তি তার দুই পার্শ্বের (পোশাকের) দিকে তাকাচ্ছিল এবং তার নিজের প্রতি মুগ্ধতা (অর্থাৎ অহংকার) জন্মেছিল। এমন সময় হঠাৎ যমীন তাকে নিয়ে কাঁপতে শুরু করল এবং তাকে কিয়ামত দিবস পর্যন্ত ধসিয়ে দিতে থাকল।

কাশুফুল আসতার (2776)