2544 - حَدَّثَنَا حُمَيْدُ بْنُ الرَّبِيعِ : ثنا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، ثنا الْحَجَّاجُ الصَّوَّافُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` مَنْ سَيِّدُكُمْ يَا بَنِي سَلَمَةَ ؟ ` قَالُوا : الْجَدُّ بْنُ قَيْسٍ عَلَى أَنَّا نُبَخِّلُهُ، قَالَ : ` بَلْ سَيِّدُكُمُ الْجَعْدُ الأَبْيَضُ عَمْرُو بْنُ الْجَمُوحِ ` قَالَ : وَكَانَ عَمْرُو بْنُ الْجَمُوحِ يُولِمُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَزَوَّجَ . *
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "হে বনু সালামা! তোমাদের নেতা কে?" তারা বলল, ’জাদ ইবনু ক্বায়স,’ তবে আমরা তাকে কৃপণ মনে করি। তিনি (নবীজী) বললেন, "বরং তোমাদের নেতা হলেন সাদা-ফর্সা, কোঁকড়ানো চুলের আমর ইবনুল জামূহ।" তিনি (জাবির) আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করতেন, তখন আমর ইবনুল জামূহ তাঁর পক্ষ থেকে ওয়ালীমা (বিবাহের ভোজ) খাওয়াতেন।
কাশুফুল আসতার (2544)