2157 - حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، ثنا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ , وَالْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : أَنْزَلَ اللَّهُ الْقُرْآنَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا لَيْلَةَ الْقَدْرِ جُمْلَةً وَاحِدَةً كَانَ جِبْرِيلُ يُنَزِّلُهُ - يَعْنِي : عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - . *
ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্ তাআলা লাইলাতুল কদরের রাতে কুরআনকে একবারে সম্পূর্ণ রূপে নিকটতম (প্রথম) আসমানে নাযিল করেছেন। অতঃপর (হযরত) জিবরীল (আঃ) তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর (ধীরে ধীরে প্রয়োজন অনুসারে) নাযিল করতেন।

কাশুফুল আসতার (2157)