4773 - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: «مَنْ أَدْرَكَ رَمَضَانَ وَلَمْ يَصُمْهُ فَقَدْ شَقِيَ، وَمَنْ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَبَرَّهُ فَقَدْ شَقِيَ، وَمَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلِمَ

يُصَلِّ عَلَيَّ فَقَدْ شَقِيَ».

رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ، وَفِيهِ الْفَضْلُ بْنُ مُبَشِّرٍ، وَفِيهِ كَلَامٌ، وَقَدْ وَثَّقَهُ ابْنُ حِبَّانَ وَغَيْرُهُ.
জাবির ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "যে ব্যক্তি রমজান মাস পেলো, কিন্তু তাতে সাওম (রোজা) পালন করলো না, সে হতভাগ্য হলো। আর যে ব্যক্তি তার পিতা-মাতা উভয়কে অথবা তাদের একজনকে পেলো, কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করলো না, সে হতভাগ্য হলো। আর যার নিকট আমার আলোচনা করা হলো, কিন্তু সে আমার প্রতি দরূদ পাঠ করলো না, সেও হতভাগ্য হলো।"

মাজমাউয-যাওয়াইদ (4773)