13041 - وَعَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ دِيكًا صَرَخَ قَرِيبًا مِنَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ رَجُلٌ: اللَّهُمَّ الْعَنْهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " مَهْ، كَلَّا إِنَّهُ يَدْعُو إِلَى الصَّلَاةِ» ".

رَوَاهُ الْبَزَّارُ، وَفِيهِ عَبَّادُ بْنُ مَنْصُورٍ، وَثَّقَهُ يَحْيَى الْقَطَّانُ وَغَيْرُهُ، وَضَعَّفَهُ ابْنُ مَعِينٍ، وَغَيْرُهُ، وَبَقِيَّةُ رِجَالِهِ رِجَالُ الصَّحِيحِ.
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, একটি মোরগ নবী (সাঃ)-এর নিকটে ডাকলো। তখন এক ব্যক্তি বললো: হে আল্লাহ! এর উপর অভিশাপ দাও। তখন রাসূলুল্লাহ (সাঃ) বললেন: থামো! কক্ষনো নয়। নিশ্চয় এটি সালাতের জন্য আহ্বান করে।

মাজমাউয-যাওয়াইদ (13041)